ঢাকাTuesday , 21 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে ৭২ তম আলোচনা সভা, র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান

admin
January 21, 2020 10:08 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আশাশুনিতে আলোচনা সভা, র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় আশাশুনি হাইস্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা ছাত্রলীগ। ছাত্রলীগের সভাপতি আসমাউল হুসাইনের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল। প্রধান বক্তার বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান স,ম সেলিম রেজা মিলন, জেলা পরিষদের সদস্য ও যুবলীগের সাধারণ সম্পাদক মহিতুর রহমান ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগদীশ চন্দ্র সানা। সাধারণ সম্পাদক সৌরভ রায়হান শাদের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আ.ব.ম মোছাদ্দেক, আলমগীর আলম লিটন, প্রভাষক ম. মোনায়েম হোসেন প্রমুখ। এর আগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি জনতা ব্যাংক চত্বর থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সবশেষে কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে বিশাল এক সাংস্কৃতিক সন্ধ্যায় ভারতীয় ও দেশী শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।