ঢাকাMonday , 20 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

admin
January 20, 2020 9:14 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,‘খেলা-ধুলা ও ভাল ফলাফলের পাশা পাশি ভাল মানুষ হতে হবে। মেধা ও পরিশ্রম দিয়ে তোমরা শ্রেষ্ঠ হতে পারলেই একদিন তোমরাই হবে দেশের শ্রেষ্ঠ সম্পদ। মহান মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষার্থীদের গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহŸান জানান।’
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, নির্বাহী ম্যাজিস্ট্রেট জোবায়ের হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন আব্দুল হামিদ, মাহমুদুল হাসান খান, সিরাজুল ইসলাম, মোবাশ্বেরুর রহমান, ইয়াহিয়া ইকবাল, আবুল হাসান, মো. আব্দুর রাজ্জাক, খান মোকছুদ, গাজী মোমীন উদ্দীন, এম ঈদুজ্জামান ইদ্রিস প্রমুখ। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিকালে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।