ঢাকাMonday , 20 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ!

admin
January 20, 2020 9:21 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: লোকের ভালো দেখতে না পেরে দেবহাটার পাতনার বিলের পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দিয়েছে এক ব্যক্তি। সে উপজেলার কোঁড়া গ্রামের মৃত মেছের আলীর ছেলে সেলিম হোসেন। বিষয়টি নিয়ে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়েরও হয়েছে। জানা গেছে, কোঁড়া, মোহাম্মাদালীপুর, এনামপুর সহ আশ পাশের এলাকার দীর্ঘদিনের জনসাধারণের পানি নিষ্কাশনের পথ প্রভাব খাটিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। আর এতে বর্ষার মৌসুমে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টির পাশাপাশি শতাধিক বিঘার ফসলি জমির ফসল বিনষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এমনকি চলতি মৌসুমে ধানের আবাদ করতে বাধার মুখে পড়েছেন কৃষকরা। কয়েকজন কৃষক জানান দীর্ঘ কয়েক যুগ ধরে পার্শ্ববর্তী এলাকার পানি নিষ্কাশন ও মৎস্য, কৃষি জমির পানি ওঠা নামার জন্য সবাই মিলে একটি শাখা খাল বা ড্রেন তৈরি করি। কিছুদিন আগে পানি নিষ্কাশনের জন্য টাকা তুলে ড্রেনটি পরিষ্কার করা হয়েছে। গত রবিবার সেলিম গায়ের জোর দেখিয়ে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেয়। পরে বিষয়টি নিয়ে দেবহাটা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তার পরেও সোমবার ঐ ব্যক্তি পেশি শক্তি দিয়ে জনসাধারণের পানি নিষ্কাশনের পথ আটকে দিতে থাকে। পরে পুলিশ এসে কাজ বন্ধ করে দিয়েছে। আমরা জনসাধারণের কল্যাণার্থে পানি নিষ্কাশনের পথ উন্মুক্ত করে দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। এদিকে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, পানি নিষ্কাশনের বিষয় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি নিয়ে যাতে কোন প্রকার শান্তি নষ্ট না হয় সে জন্য একজন অফিসারের উপর দায়িত্ব অর্পণ করে সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।