ঢাকাSunday , 19 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও দেবহাটা উপজেলা বিএনপির কমিটি পুণঃগঠন বিষয়ক মতবিনিময় সভা

admin
January 19, 2020 9:08 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় কেককাটা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির আয়োজনে রবিবার বেলা ১১ টায় শহরের অদূরে তুফান কনভেনশন সেন্টারে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেককাটা ও দোয়া অনুষ্ঠান শেষে একই স্থানে অনুষ্ঠিত হয় দেবহাটা উপজেলা বিএনপির কমিটি পুণঃগঠন বিষয়ক মত বিনিময় সভা। সাতক্ষীরা জেলা বিএনপির আহŸায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিমের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক হাবিবুর রহমান হাবিব, মোদাচ্ছেরুল হক হুদা, জেলা বিএনপির সদস্য মহিউদ্দীন সিদ্দকী, দেবহাটা উপজেলা বিএনপির সভাপতি শেখ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাবু, সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, বিএনপি নেতা মাসুম বিল্লাহ, কামাল হোসেন, আব্দুল কাদের, রফিকুল ইসলাম, সাহাদাত হোসেন, সামছুজ্জামান ময়না, অ্যাড. জাহাঙ্গীর কবির বাবু প্রমুখ। বিএনপি নেতারা এ সময় কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারামুক্তি, আগামী দিনের রাষ্ট্রনায়ক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে ত্বরান্তিত করার স্বার্থে দেবহাটা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে একটি শক্তিশালী কমিটি গঠন করার জন্য জেলা বিএনপিকে আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।