ঢাকাSunday , 19 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মুন্সিগঞ্জ অবৈধ পারশের পোনা অবমুক্ত

admin
January 19, 2020 9:10 pm
Link Copied!

বুড়িগোয়ালিনী প্রতিনিধি: মুন্সিগঞ্জ বন টহল ফাঁড়ির উদ্যোগে সুন্দরবনের অবৈধ পারশের পোনা অবমুক্ত করা হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) বিকাল ৪ টায় সুন্দরবনের অবৈধ পারশের পোনা আহরণ ও বিক্রি করার কারণে ৪জন পোনা ব্যবসায়ীর নিকট হতে ৮টি হাঁড়ি থেকে মোট ৭ কেজি পোনা সুন্দরবনের মালঞ্চ নদীতে অবমুক্ত করা হয়েছে। শ্যামনগরের কাশিমাড়ী ইউনিয়নের ঝাঁপালি গ্রামের মো. আক্তারুল ইসলাম (৩৫), মো. বাবলু (৩০), মো. শফিকুল ইসলাম (৪০) ও মো. মামুন (৩৮) এর নিকট হতে উক্ত পারশের পোনা আটক করা হয়। উক্ত পোনা অবমুক্ত করেন মুন্সিগঞ্জ বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান মিজানুর রহমান, এফজি মো. মিজানুর রহমান, বিএম বাদশা শেখ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে মো. মহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আলমগীর হোসেন, সাদ্দাম হোসেন, গোলাম হোসেন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।