নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে বেসরকারি সংস্থা লিডার্স’র সমাজ পরিবর্তনে যুব সংহতি এর উপদেষ্টা পরিষদের ত্রিমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় প্রেসক্লাবের হলরুমে উপদেষ্টা পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা এসএম মমতাজ হোসেন মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ: সম্পাদক ইলাদেবী মল্লিক, ক্রীড়া সম্পাদক শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, সাংস্কৃতিক সম্পাদক কনিকা সরকার, কার্যনির্বাহী সদস্য নিয়াজ কওছার তুহিন ও শেখ আনোয়ার হোসেন, সদস্য আশেক মেহেদী, শেখ আব্দুল করিম মামুন হাসান, এসএম আহম্মাদউল্যাহ বাচ্ছু, সৈয়দ মাহমুদুর রহমান, শেখ অহিদুর রহমান ছোট, শান্তিরঞ্জন চক্রবর্তী, জাহাঙ্গীর আলম, মনিমালা গায়েন প্রমুখ। সভায় পরবর্তী ৩ মাসের কর্মপরিকল্পনা পেশ করেন প্রকল্পের সমন্বয়কারী সুলতান শাহ। এসময় সমাজ পরিবর্তনে যুব সংহতি প্রকল্পের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
