ঢাকাSaturday , 18 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় পারিশার পোনা আহরণের অভিযোগে ১০ জনের জরিমানা

admin
January 18, 2020 9:40 pm
Link Copied!

পাইকগাছা প্রতিনিধি: প্রাকৃতিক উৎস নদী বা সাগর থেকে অবৈধভাবে পারিশা মাছের পোনা আহরণের অভিযোগে পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালত ১০ ব্যবসায়ী ও ট্রলার মালিকের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে পোনা অবমুক্ত করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলিয়া সুকায়না শিববাটি ব্রিজের নিকট নদী তীরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১০ ব্যবসায়ী ও ট্রলার মালিকের এ জরিমানা করা হয়। ব্যবসায়ীরা হলেন, মো: হাবিবুর রহমান, খোকন গোলদার, ইব্রাহীম গাজী, মাসুম বিল্লাহ, আয়ুব গাজী, ইউসুফ শেখ, জামাল সরদার, শহিদ, সোহেল রানা। আদালত এদের প্রত্যেকের নিকট থেকে ৫ হাজার করে মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে ৫ লক্ষাধিক টাকার পোনা নদীতে অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ওসি এমদাদুল হক শেখ, সহকারী মৎস্য কর্মকর্তা এসএম শহিদুল্লাহ, এসআই নিমাই রায়, মিন্টু মিয়া, মো: জাহিদ, এএসআই কামরুজ্জামান, নাছির উদ্দীন সহ অনেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।