ঢাকাSaturday , 18 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় হয়রানির প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

admin
January 18, 2020 9:39 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: দেবহাটার হাদিপুর এলাকার এক যুবককে তুলে নিয়ে হত্যার চেষ্টায় ব্যর্থ হয়ে উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ তুলেছেন এক অসহায় মা। শনিবার দুপুরে দেবহাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে মিথ্যা মামলা থেকে রেহাই পেতে এবং ছেলেকে হত্যার চেষ্টাকারীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান উপজেলার হাদিপুর গ্রামের সাহাজদ্দীনের মেয়ে বিধবা অসহায় নারী সুফিয়া খাতুন (৫০)।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার একমাত্র পুত্র হারুন মোড়ল ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করে। সেই সুবাদে দেবহাটা উপজেলার রাম নাথপুর গ্রামের ফয়জুল ইসলামের ছেলে হারুন অর রশীদের সাথে তার পরিচয় হয়। এমনকি পারিবারিক ভাবে তাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। সেই সূত্রে আমার ছেলের কাছ থেকে জমি ক্রয় করার জন্য প্রথমে দেড় লক্ষ টাকা ও পরে মোটর সাইকেল ক্রয় করতে ২০ হাজার টাকা ঋণ নেয়। এক পর্যায়ে হারুন অর রশীদ আমার ছেলেকে তার বাড়িতে টাকা আনা নেওয়া করাতে থাকে। আমার ছেলের সাথে ভালো সম্পর্ক গড়ে ওঠার পর তার দুঃখ, কষ্টের কথা শুনে দুর্বলতার সুযোগ নেয়। সে আমার ছেলের ঋণের টাকা না দিতে কু-বুদ্ধি আটতে থাকে। এমনকি তার স্বামী পরিত্যক্তা ও এক সন্তারের জননী ফতেমার সাথে কৌঁশল করে আমার ছেলের প্রেমের সম্পর্ক গড়ে তোলার সুযোগ করে দেয়। তারা আমার ছেলেকে অপহরণ করে হত্যার চেষ্টায় ব্যর্থ হয়ে পুলিশকে ভুল বুঝিয়ে মিথ্যা নাটক সাজিয়ে স্বামী পরিত্যক্তা ও এক সন্তানের জননীকে দিয়ে শ্লীলতাহানীর অভিযোগে দেবহাটা থানায় মামলা দায়ের করে। প্রকৃত পক্ষে ঘটনার দিন আমার ছেলের সাথে ফতেমার কোন দেখা সাক্ষাত হয়নি। বর্তমানে আমি আমার আহত ছেলে ও মেয়ে নিয়ে খুবই অসহায় দিন কাটাচ্ছি। আমি তাদের ষড়যন্ত্র ও মামলা থেকে রেহাই পেতে এবং ছেলেকে হত্যার চেষ্টাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করতে পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুদৃষ্টি কামনা করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।