নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগ কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটি গঠিত হওয়ায় আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১১ টার দিকে কালিগঞ্জ সরকারি কলেজ মোড় থেকে র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ প্রাঙ্গণে যেয়ে শেষ হয়। সেখানে নবনির্বাচিত কমিটির সভাপতি শেখ তানজিব আহসান নাহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাইফুল ইসলাম হৃদয়, শেখ আব্দুস সবুর, আফজাল হোসেন, শেখ সুজন ইসলাম, পারভেজ আহমেদ, শেখ আহসান হাবিব নয়ন, আমান উল্লাহ আমান ও নুর ইসলাম প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
