ঢাকাFriday , 17 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সুন্দরবন উপকূলে কাঁকড়া জব্দ

admin
January 17, 2020 10:43 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: প্রজনন মৌসুমে শিকার নিষিদ্ধ কাঁকড়া ধরা ও ক্রয় বিক্রয়ের অভিযোগে সাতক্ষীরার সুন্দরবন উপক‚লীয় এলাকায় কোস্টগার্ড, বনবিভাগ ও নৌ পুলিশ যৌথ অভিযানে দুই মন কাঁকড়া জব্দ করা হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে টানা দুই ঘণ্টা ব্যাপী এ এসব অভিযান চলানো হয়। অভিযানের খবর পেয়ে কৈখালী এলাকার কাঁকড়া ব্যবসায়ীরা পালিয়ে যায়। কাঁকড়া ব্যবসায়ী আব্দুর রউফের পুঁজা এন্টারপ্রাইজ, মিজানুর রহমানের সততা এন্টারপ্রাইজ, সুপদ ভুইয়ার স্বদেশ এন্টারপ্রাইজসহ ১৫টি কাঁকড়া ব্যবসা প্রতিষ্ঠান তালাবদ্ধ ছিল। অভিযানকালে কৈখালী কোস্টগার্ডের সিসি রফিকুল ইসলাম, রায়নগর নৌ পুলিশের পরিদর্শক রেজাউল করিম, কৈখালী বনবিভাগের কৈখালী স্টেশন অফিসার কামরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। অন্যদিকে, সুন্দরবন সংলগ্ন বুড়িগোয়ালীনি ও গাবুরা এলাকায় অভিযান চালিয়ে বুড়িগোয়ালীনি নৌ-ফাঁড়ির পুলিশ শিকার নিষিদ্ধ দুই মন কাঁকড়া জব্দ করেছে। তবে কাঁকড়াগুলো পরিত্যক্ত অবস্থায় থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বুড়িগেয়ালীনি নৌ-ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) অনিমেশ হালদার জানান, জানুয়ারি, ফেব্রæয়ারী দুই মাস কাঁকড়া আহরণ নিষিদ্ধ। একযোগে অভিযান পরিচালনা করা হয়েছে। অনেক ব্যবসায়ী ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়েছে। বিভিন্নস্থানে পরিত্যক্ত অবস্থায় দুই মন কাঁকড়া জব্দ করে খোলপেটুয়া নদীতে অবমুক্ত করা হয়েছে। কাঁকড়াগুলোর মূল্য ৬০ হাজার টাকা। অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।