ঢাকাFriday , 17 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

র‌্যাবের অভিযানে তক্ষকসহ বন্যপ্রাণী চোরাকারবারী আটক

admin
January 17, 2020 10:59 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: শ্যামনগর থেকে দুটি মূল্যবান তক্ষকসহ এক বন্যপ্রাণী চোরাকারবারীকে আটক করেছে র‌্যাব-৬ এর সদস্যরা। শুক্রবার (১৭ জানুয়ারি) উপজেলার খেগড়াদানা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক বন্যপ্রাণী চোরাকারবারীর নাম সাইদুল ইসলাম গাজী (৪৬)। তিনি শ্যামনগর উপজেলার খেগড়াদানা গ্রামের মৃত হামিজ উদ্দীন গাজীর ছেলে।

র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক এ.এসপি শাহিনুর ইসলাম জানান, শ্যামনগর উপজেলার খেগড়াদানা গ্রামে কতিপয় ব্যক্তি বন্য প্রাণী “ জীবিত তক্ষক” অবৈধ ভাবে ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় সাইদুল গাজীর বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে উক্ত দুটি জীবিত তক্ষকসহ তাকে হাতে নাতে আটক করা হয়।
তিনি আরো জানান, আটক বন্যপ্রাণী চোরাকারবারী সাইদুল গাজীর বিরুদ্ধে মামলা দিয়ে শ্যামনগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।