ঢাকাFriday , 17 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মিনিস্টার ফ্রিজের সৌজন্যে পাটকেলঘাটা মিঠাবাড়িতে ৮ দলীয় ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

admin
January 17, 2020 10:55 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: মিনিস্টার ফ্রিজের সৌজন্যে পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি স্কুল মাঠে ৮ দলীয় ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) বিকাল ৪টায় ৮ দলীয় ফুটবল টুনামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ৮ দলীয় ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নগরঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: কামরুজ্জামান লিপু, খেলায় প্রধান উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন মিনিস্টার মাইওয়ান গ্রুপের রিজিওনাল ম্যানেজার ও আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি হাসানুর রহমান হাসান, বিশেষ অতিথি ছিলেন শিক্ষক কামরুজ্জামান রিকু, শিক্ষক নেতা আব্দুর রব পলাশ, আল মামুন, শাহিন, জাকির হোসেন, বিল্লাল হোসাইন, রাসেল গোলদার, মনিরুজ্জামান মনি, সহ এলাকার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলাটি পরিচালনা করেন মিঠাবাড়ি বহুমুখী সংঘের সভাপতি মিজানুর রহমান, আব্দুল আজিজ, মোশাররফ হোসেন, রোকোন হোসেন প্রমুখ। ৮ দলীয় ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলায় খুলনা ফুটবল একাদশ ২-০ গোলে পাটকেলঘাটা ফুটবল একাদশকে হারিয়ে খুলনা ফুটবল একাদশ বিজয়ী হয়। খেলায় ধারাভাষ্যে ছিলেন মাস্টার অলিউল ইসলাম ও ডাক্তার আবুল কুদ্দুস। চ্যাম্পিয়ন দলকে নগদ ২০ হাজার টাকা ও রানার্সআপ দলকে ১৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। এসময় খেলায় ম্যান অব দ্যা সিরিজ কে পাটকেলঘাটা মিনিস্টার শোরুমের পক্ষ একটি মিনিস্টার টোস্টার উপহার দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।