ঢাকাFriday , 17 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বাংলাদেশ সেনাবাহিনী ও কাস্টমস এর ভুয়া নিয়োগপত্রসহ দুই প্রতারক আটক

admin
January 17, 2020 10:46 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহর থেকে বাংলাদেশ সেনাবাহিনী ও কাস্টমস এর ভুয়া নিয়োগপত্রসহ দুই প্রতারককে আটক করেছে র‌্যাব-৬ এর সদস্যরা। বৃহস্পতিবার মধ্য রাতে শহরের মধ্যকাটিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বাংলাদেশ সেনাবাহিনী ও কাস্টমস এর বেশ কিছু ভুয়া নিয়োগপত্র, দুটি মোবাইল ফোন ও তিনটি সিম কার্ড। আটককৃতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার মাছখোলা গ্রামের মৃত আমির আলীর ছেলে মানদার আলী (৫৩) ও একই উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে আশরাফুজ্জামান (২৫)।
র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক এ.এসপি শাহিনুর ইসলাম জানান, শহরের মধ্যকাটিয়া এলাকায় কতিপয় ভুয়া প্রতারক চক্র অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে র‌্যাব সদস্যরা অভিযান চালায়। এ সময় মধ্যকাটিয়া এলাকার লস্কর পাড়া এলাকার মৃত মোজাম্মেল হকের ভাড়া বাড়ি থেকে বাংলাদেশ সেনাবাহিনী ও কাস্টমস এর ভুয়া নিয়োগপত্রসহ দুই প্রতারককে আটক করা হয়। তিনি জানান, ভুয়া নিয়োগপত্র দিয়ে চাকুরি দেয়ার নাম করে তারা বিভিন্ন লোকের কাছ থেকে মোটা অংকের টাকাও হাতিয়ে নিয়েছে। এক পর্যায়ে তাদের দ্বারা প্রতারণার স্বীকার এমন লোকজনের দেয়া অভিযোগের ভিত্তিতে উক্ত দুই প্রতারককে রাতে আটক করা হয়। আটককৃতদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে র‌্যাব কর্মকর্তা আরো জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।