ডেস্ক রিপোর্ট: গত কয়েকদিনের তুলনায় সাতক্ষীরায় শীত আজ কিছুটা কম রয়েছে। বুধবার সকাল ৬ টায় সাতক্ষীরায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সকালে কুয়াশা আচ্ছন্ন থাকলেও বেলা বাড়ার সাথে সাথে রোদের দেখা মেলে। এদিকে, শীতের কারণে দিন মজুর ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ বেড়েছে। তবে শীতের সকালে খেজুর গাছের রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। এদিকে, ঠান্ডাজনিত কারণে শিশুরা কোল্ড ডায়রিয়া, নিউমোনিয়া, জ্বর-সর্দি-কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। সাতক্ষীরা আবহাওয়া অফিসের অফিসার ইনচার্জ জুলফিকার আলী রিপন জানান, সকাল ৬ টায় সর্ব নি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
