ঢাকাTuesday , 14 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় আঠারোর আগে বিয়ে নয় শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

admin
January 14, 2020 8:56 pm
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে ওয়াল্ড ভিশন বাংলাদেশ এর নবযাত্রা প্রকল্পের আওতায় আঠারোর আগে বিয়ে নয়, বাল্য বিবাহ নিরসনে করণীয় বিষয়ক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে অংশ নিয়ে বক্তারা বলেন, নবযাত্রা প্রকল্প সরকারের সকল কমিটিগুলোর সাথে এবং জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকারের সাথে বাল্য বিবাহ নিরসনে কাজ করে থাকে। বক্তারা বলেন, বাল্য বিবাহের খুঁকিতে থাকা কিশোর কিশোরীদের একটি তালিকা করা প্রয়োজন এবং তালিকা অনুযায়ী তাদের ফলোআপের আওতায় আনা প্রয়োজন। প্রকল্পটি যখন শুরু হয় তখন বাল্য বিবাহের হার ছিল প্রায় ৮৯ শতাংশ এবং প্রকল্পের সাথে সকলে মিলে কাজ করায় বর্তমানে ৭৪ শতাংশে নেমে এসেছে। কাজের ধারাবাহিকতা ধরে রেখে বাল্য বিবাহ রোধে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। সাতক্ষীরা প্রেসক্লাবের সভাকক্ষে প্রকল্পের যুব উন্নয়ন সমন্বয়কারী আশিক বিল্লাহ’র সঞ্চালনায় কর্মশালায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমদ। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার স্থানীয় সরকারের উপ পরিচালক জনাব হুসাইন শওকত। উপজেলা পর্যায় থেকে আগত বাল বিবাহ প্রতিরোধ কমিটির সভাপতি পাপিয়া ফারজানা তাদের বিভিন্ন ব্যতিক্রমী উদ্যোগের তথ্য তুলে ধরেন এবং বিভিন্ন ধরনের কাজের অগ্রগতির জন্য সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রকল্পের ও দপ্তরের সহযোগিতা কামনা করেন। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, এখন থেকে স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে বাল্য বিবাহ বন্ধে কার্যকরী ভূমিকা রাখবে এবং ইউনিয়ন পরিষদের স্টান্ডিং কমিটি আরো কার্যকরভাবে উদ্যোগ গ্রহণ করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।