ঢাকাTuesday , 14 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট’র বর্ণাঢ্য শোভাযাত্রা

admin
January 14, 2020 8:22 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)’র আয়োজনে ১৭ জানুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে ‘বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২০’ ফুটবল খেলা। এ উপলক্ষে মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যালয়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান, সাধারণ সম্পাদক ইকবাল কবির খান বাপ্পি, জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর, সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের ট্রেজারার শেখ মাসুদ আলী, নির্বাহী সদস্য স.ম সেলিম রেজা, আবুল কাশেম বারর আলী, রেফারি আসাদুর রহমান আসাদ, সাম্মু, আব্দুল গফ্ফার, হারু, মাহবুবসহ জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তারা ছাড়াও, স্থানীয় খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও জেলা ফুটবল দলের খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।