দেবহাটা প্রতিনিধি: মহান মুক্তিযুদ্ধে ৯নং সেক্টরের সম্মুখ যুদ্ধস্থল টাউনশ্রীপুরের কেদার মাঠ। এ মাঠে পাক সেনাদের সাথে যুদ্ধ করে বীর মুক্তিযোদ্ধারা। সে সময়ের স্মৃতি জড়িত সেই স্থানকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মানিত করতে মুক্তিযুদ্ধ ফলক নির্মাণের জায়গা নির্ধারণ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উক্ত জায়গা পরিদর্শনে যান উপজেলা চেয়ারম্যান ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গণি, উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিন। এসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, প্রকৌশলী অফিসার রথিন্দ্র নাথ হালদার, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, ইউপি সদস্য শরিফুল ইসলাম, হাবিবুর রহমান মাসুম সহ আরো অনেকে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
