ঢাকাTuesday , 14 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে মাছবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

admin
January 14, 2020 8:58 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি-সাতক্ষীরা সড়কে মাছবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ২টার দিকে নওয়াপাড়া বিল সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটলেও প্রাণহানি বা মারাত্মক কোন আহতের ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার মহেশ্বরকাটি মৎস্য শেড থেকে বিভিন্ন সাদা মাছ ও চিংড়ি মাছ ট্রাকে বোঝাই করে একটি ট্রাক (যশোর-ড-১১-০৩২২) যশোরের নাভরণের উদ্দেশ্যে যাত্রা করে। ট্রাকটি নওয়াপাড়া বিল সংলগ্ন সড়কে পৌঁছালে ট্রাকের যান্ত্রিক ত্রæটির কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে গিয়ে পড়ে। ট্রাকে থাকা চালক, হেলপার ও ৪/৫ জন ব্যবসায়ী পানিতে লাফিয়ে পড়ে প্রাণে বেঁচে গেছেন। এ ঘটনায় আহত ব্যবসায়ীদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ট্রাকে ৩০ জন ব্যবসায়ী কয়েক লক্ষ টাকার মাছ বহন করে নিয়ে যাচ্ছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।