ঢাকাMonday , 13 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে হযরত শাহ্সুফী ছোট মিয়া (র.) পীরের ওরছ শুরু হচ্ছে আজ

admin
January 13, 2020 10:16 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়নের কামারগাঁতী গ্রামে হযরত শাহ্সুফী ছোট মিয়া (র.) পীর সাহেবের ৪ দিনব্যাপী ৪৯তম বার্ষিক ওরছ শরীফ আজ থেকে শুরু হচ্ছে। ১৪ জানুয়ারি মঙ্গলবার সকাল ৭ টায় পবিত্র কোরআন তেলাওয়াত ও মাজার জিয়ারতের মধ্য দিয়ে ওরছ শরীফের আনুষ্ঠানিকতা শুরু হবে। দ্বিতীয় দিন (বুধবার) ৭ টায় পবিত্র কোরআন তেলাওয়াত ও মাজার জিয়ারত ও বিকাল ৩ টায় হামদে এলাহী, নাতে রাসুল (সা.), গজল, ক্বিরাত পাঠ ও আযান প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বাদ মাগরিব থেকে ওয়াজ করবেন বিশেষ বক্তা ইসলামী চিন্তাবিদ মাস্টার মাহাবুব আলম ও প্রধান বক্তা হযরত মাওলানা মুদাদ্দিস রুহুল আমিন কাশ্মীরি। তৃতীয় দিন (বৃহস্পতিবার) ৭ টায় পবিত্র কোরআন তেলাওয়াত, মাজার জিয়ারত ও বিকেল ৩ টায় মহানবী (সা.) এরম মক্কার জীবনী ও ছোট মিয়া পীরসাহেব (র.) এর পূর্ব পরিচিতি। বাদ মাগরিব ওয়াজ মাহফিলে বিশেষ বক্তা হযরত মাওলানা কামরুল ইসলাম আশেকী এবং প্রধান বক্তা মাওলানা মুহাদ্দিস আবু ছাইদ জিহাদী রংপুরী। ১৭ জানুয়ারি (শুক্রবার) সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত ফাতেহা শরীফ ও আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে। পরে উপস্থিত মুসুল্লীদের মাঝে তাবারক বিতরণ করা হবে। কামারগাঁতী মাজার শরীফের সভাপতি ও ধলবাড়িয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান অ্যাড. শেখ আব্দুস সাত্তারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গাজী শওকত হোসেনের সঞ্চালনায় ওরছ শরীফে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এসএম জগলুল হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক রাসেল, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হুসেন। এছাড়াও ওরছ শরীফ উপলক্ষে বুধবার ও বৃহস্পতিবার বিকেল ৩ টা থেকে দুই দিনব্যাপী ইসলামী প্রতিযোগিতা সভার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন কামারগাঁতী মাজার শরীফ এর ইসলামী প্রতিযোগিতা কমিটির সভাপতি এম, শামছুর রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।