ঢাকাMonday , 13 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে দু’দিন ব্যাপী বিনামূল্যে প্রতিবন্ধী সেবা ও সাহায্য ক্যাম্প উদ্বোধন

admin
January 13, 2020 10:13 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে দুইদিন ব্যাপী বিনামূল্যে প্রতিবন্ধী সেবা ও সাহায্য ক্যাম্প শুরু হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সকালে কাদাকাটি বাজারের সরদার অটো রাইস মিলস’র মাঠে এ ক্যাম্পের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন’র অর্থায়নে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের তত্ত¡াবধানে ক্যাম্পটিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইদুর রহমান। ক্যাম্পে প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রতিবন্ধীতার ঝুঁকি আছে এমন ব্যক্তিদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন সাতক্ষীরা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট (ফিজিওথেরাপি) ডা. এসএম হাবিবুর রহমান। ক্যাম্প পরিচালনাকালে সাতক্ষীরা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের স্টাফ শফিকুল ইসলাম, আহসান হাবীব, আব্দুল ওহাব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।