ঢাকাSunday , 12 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

লস্করপাড়ায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন এমপি রবি

admin
January 12, 2020 8:48 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে মুজিববর্ষ ও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) বিকালে পৌরসভার ০১নং ওয়ার্ডের কাটিয়া লস্করপাড়া এলাকায় জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা চেয়ারম্যান ও পৌর কাউন্সিলার জ্যোৎস্না আরা’র সভাপতিত্বে ও সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ হারুন উর রশিদ, মকসুমুল হাকিম, আবু জাফর সিদ্দিকী, জিয়াউর বিন সেলিম যাদু, রওশারা রুবি, তৈয়েবা, আব্দুল কাদের প্রমুখ। এসময় পৌরসভার ০১নং ওয়ার্ডের কাটিয়া লস্করপাড়া এলাকায় ৩শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।