ঢাকাSunday , 12 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে কলেজ ছাত্রী হত্যার ঘটনার প্রেমিক সুব্রত মন্ডল গ্রেফতার, পুলিশের প্রেস বিফিং

admin
January 12, 2020 7:49 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা শ্যামনগরের কলেজ ছাত্রী মরিয়ম খাতুনকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার ঘটনায় তার প্রেমিক সুব্রত মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বেলা সাড়ে ১১ টায় সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তার কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান। এর আগে শনিবার রাতে ভুরুলিয়া ইউনিয়নের কাচড়াহাটি গ্রামের নিজবাড়ি থেকে ধর্ষক সুব্রতকে গ্রেফতার করা হয় বলে তিনি জানান। গ্রেফতারকৃত সুব্রত মন্ডল(২৪) ওই গ্রামের পরিমল মন্ডলের ছেলে। এদিকে, নিহত মরিয়ম খাতুন (২১) ভুরুলিয়া ইউনিয়নের বল্লভপুর গ্রামের আব্দুল কাদেরের মেয়ে ও শ্যামনগর মহসিন ডিগ্রি কলেজের ছাত্রী। তিনি জানান, গত শুক্রবার সকালে ভুরুলিয়া ইউনিয়নের বল্লভপুর গ্রামের একটি বিলের মধ্যে থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পুলিশ তার লাশ উদ্ধার করে। এর আগে মরিয়ম খাতুন তিন দিন আগে কাউকে কিছু না বলে এশার নামাজের পর বাড়ি থেকে বের হয়ে যায়। সেখান থেকে সে নিখোঁজ ছিল। এ ঘটনায় শ্যামনগর থানায় তার বাবা একটি সাধারন ডায়েরি করে। এরপর শুক্রবার সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে তার লাশ উদ্ধার করে। তিনি আরো জানান, মরিয়মের সাথে সুব্রতের গত দুই বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। মাঝে মাঝে তাদের সাথে দেখা সাক্ষাতসহ শারীরিক সম্পর্কও হতো। গত দুই মাস ধরে মরিয়ম তাকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করতে থাকে। বিয়ে না করলে সে সুব্রতের বাড়িতে ওঠাবে বলেও জানায়। এতে সুব্রত আতঙ্কগ্রস্ত হয়ে মরিয়মকে হত্যার পরিকল্পনা করে। এরই জের ধরে গত ৭ জানুয়ারি সন্ধ্যায় সুব্রত মোবাইলে মরিয়মকে ডেকে উক্ত বিলের মধ্যে নিয়ে যায়। এরপর সে সেখানে ফেলে তাকে জোরপূর্বক ধর্ষণের পর গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই মোহাম্মদ আলী শ্যামনগর থানায় একটি মামলা করে। প্রেস ব্রিফিংয়ে এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) জামিরুল ইসলাম ও শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।