ঢাকাSunday , 12 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভ্রাম্যমাণ আদালতে জায়হুন ও সাতক্ষীরা সুইটসকে জরিমানা

admin
January 12, 2020 7:51 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: উৎপাদনকৃত পণ্যে উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য উৎপাদনের দায়ে শহরের জায়হুন সুইটস ও সাতক্ষীরা সুইটসকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে সাতক্ষীরা জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এই জরিমানা করেন। এ সময় জায়হুন সুইটসের কারখানায় অভিযান চালিয়ে তাদের উৎপাদিত পণ্যে উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য উৎপাদনের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে শহরের সাতক্ষীরা সুইটসকে চার হাজার টাকা জরিমানা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।