ঢাকাSaturday , 11 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় রেড ক্রিসেন্টেরে উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

admin
January 11, 2020 10:21 pm
Link Copied!

আলী মুক্তাদা হৃদয়/রাকিবুল ইসলাম : গরিব অসহায়দের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। দেশ সমাজ এগিয়ে নিতে হলে আমাদের সকলের সম্মিলিত প্রয়াসে কাজ করে যেতে হবে। তাই সমাজের জাতি বর্ণ নির্বিশেষে সকল দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে হবে, তাদের জন্য কাজ করে যেতে হবে। তাহলে সমাজ হবে উন্নত, দেশ হবে সমৃদ্ধ। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের উদ্যোগে শনিবার (১১ জানুয়ারি) সাতক্ষীরা রেড ক্রিসেন্ট কার্যালয়ে অসহায় দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কালে বক্তারা একথা বলেন। এসময় শীতার্তদের মধ্যে ৩শ’ পিস চাদর বিতরণ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রেডক্রিসেন্ট সাতক্ষীরা ইউনিটের ভাইস চেয়ারম্যান শেখ নুরুল হক, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সায়ীদ, কার্যনির্বাহী সদস্য এস.এম শওকত হোসেন, শেখ হারুন উর রশিদ, শেখ তৌহিদুর রহমান ডাবলু সহ রেড ক্রিসেন্টের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।