মো: শাহ আলম: বাংলাদেশ মানবাধিকার কমিশনের ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১১ টায় বাংলাদেশ মানবাধিকার কমিশন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মানবাধিকার কমিশন সাতক্ষীরা জেলা সভাপতি অ্যাড. ওসমান গনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, উদ্বোধনি বক্তব্য রাখেন মানবাধিকার কমিশন সদর দপ্তরের গভর্নর সাইমুম রেজা পিয়াস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মানবাধিকার কমিশন সদর দপ্তরের গভর্নর শেখ আব্দুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মানবাধিকার কমিশন খুলনা বিভাগের বিভাগীয় সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর বেগম, দপ্তর সম্পাদক হারুন উর রশিদ, অ্যাড. ইউনুস আলী, অ্যাড. ফাহিমুল হক প্রমুখ। এসময় বক্তারা বলেন মানুষের অধিকার রক্ষায় যারা নিবেদিত তারাই মানবাধিকার কর্মী। নিজ অধিকার সম্পর্কে যানতে প্রতিটি মানুষকে সচেতন করে গড়ে তুলতে হবে। মানুষের অধিকার যথাযথভাবে প্রতিষ্ঠা করা মানবাধিকারের কাজ, নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে হবে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মানবাধিকার কমিশন সাতক্ষীরার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মেনন।
