ঢাকাSaturday , 11 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তামাকে সরকারের শেয়ার প্রত্যাহার করণ বিষয়ে সাতক্ষীরায় জেলা পর্যায়ে নাগরিক সংলাপ

admin
January 11, 2020 8:53 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: তামাক মৃত্যু ঘটায়, তামাকে সরকারের শেয়ার প্রত্যাহার করণ বিষয়ে সাতক্ষীরায় জেলা পর্যায়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) বেলা ১১টায় সুশাসনের জন্য প্রচারাভিযান সুপ্র সাতক্ষীরা জেলা কমিটির আয়োজনে শহরের চায়না বাংলা শপিং মলের কনফারেন্স রুমে সুশাসনের জন্য প্রচারাভিযান সুপ্র সাতক্ষীরা জেলা কমিটির সহ-সভাপতি বেগম মরিয়ম মান্নান’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যে কোন নেশা জাতীয় দ্রব্য বর্জন করতে জনসচেতনতার জন্য প্রত্যন্ত অঞ্চলে এলাকা ভিত্তিক উঠান বৈঠক করতে হবে। জননেত্রী শেখ হাসিনা ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ অর্জনের লক্ষ নির্ধারণ করেছেন। আমাদের সকলকে মাদক ও তামাকজাত পণ্যের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। মাদকের বিরুদ্ধে জনসচেতনতার লক্ষে সীমান্ত অঞ্চলে প্রতিবাদ ও মানববন্ধন করতে হবে। হতদরিদ্র মানুষদের তামাকজাত দ্রব্য পরিহার করতে কাউন্সিলিং করতে হবে। বঙ্গবন্ধু আমাদের আত্মশুদ্ধি ও আত্ম সমালোচনা করতে শিখিয়েছেন।’ নাগরিক সংলাপে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, অধ্যক্ষ অনিছুর রহিম, মোস্তাফিজুর রহমান উজ্জল, সুধাংশু শেখর সরকার, আবিদুর রহমান, আমিনুর রশিদ, ফরিদা আক্তার বিউটি, অ্যাড. আজাদ হোসেন বেলাল প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।