ঢাকাSaturday , 11 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে ভিটামিন এ+ ক্যাম্পেইন অনুষ্ঠিত

admin
January 11, 2020 10:43 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে ২৬৪ টি ক্যাম্পে একযোগে ভিটামিন এ+ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ক্যাম্পেইন কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলার ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদের লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার ২ শত ৬ জন এবং ১ বছর থেকে ৫ বছর বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ছিল ২৭ হাজার ৩ শত ৬৫ জন। ক্যাম্পেইন চলাকালে ৯৮% শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে বলে প্রাথমিক তথ্যে জানাগেছে। বাদ পড়াদের ভিটামিন খাওয়ানোর জন্য আগামী ৪ দিন বাড়িতে বাড়িতে গিয়ে অনুসন্ধান করে খাওয়ানো হবে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. সউদ বিন খায়রুল আনাম জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।