ঢাকাSaturday , 11 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আনুলিয়ায় জেলা পরিষদের সদস্যের পিতার ইন্তেকাল

admin
January 11, 2020 10:44 pm
Link Copied!

আনুলিয়া প্রতিনিধি: আশাশুনিতে জেলা পরিষদের সদস্য আব্দুল হাকিমে ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুসের পিতা আলি হোসেন মোড়ল (৯২) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি……রাজেউন)। তিনি আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিছট গ্রামের বাসিন্দা। আলি হোসেন দীর্ঘদিন যাবৎ বার্ধক্য জনিত নানা রোগে ভুগছিলেন। শনিবার (১১ জানুয়ারি) সকাল ৭.৩০ টার দিকে তিনি নিজ বাসভবনে ইন্তেকাল করেন। এদিন বাদ আছর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নামাজে ইমামতি করেন মাও. আব্দুর রশিদ।
এসময় উপস্থিত ছিলেন আলমগীর আলম লিটন, মহিতুর রহমান, শেখ জাকির হোসেন, রুহুল কুদ্দুছ, এলাহি বক্স গাজী প্রমুখ। আগামীকাল বাদআছর মরহুমের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।