বুড়িগোয়ালিনী প্রতিনিধি: বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) মুন্সিগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ এর আয়োজনে মুন্সিগঞ্জ বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় সভাপতিত্বে করেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ডালিম কুমার ঘরামী। আ’লীগ নেতা বাদল কুমারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান অসীম মৃধা। সম্মানিত অতিথি ছিলেন স.ম আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন আব্দুর রশিদ গাইন, এস.এম জাহাঙ্গীর আলম, মো. আতিয়ার রহমান গাইন প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
