ঢাকাThursday , 9 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শীতার্ত ও দুস্থদের মাঝে কম্বল ও চাল বিতরণ করেছে সাতক্ষীরা লায়ন্স ক্লাব

admin
January 9, 2020 9:15 pm
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি : সেন্ট্রাল লায়ন্স ক্লাব-এর উদ্যোগে সাতক্ষীরা তুফান কনভেনশন সেন্টারে শীতার্ত ও দুস্থদের মাঝে ২০০টি কম্বল ও ২ হাজার কেজি চাল বিতরণ করা হয়। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সাতক্ষীরা লায়ন্স ক্লাবের সভাপতি অ্যাড. এসএম হায়দার কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন খুলনা লায়ন ক্লাবের সেক্রেটারি লায়ন অ্যাড. কুদরত-ই-খুদা, খুলনার ট্রেজারার লায়ন ডা. শাহানা রাজ্জাক, লায়ন মনোয়ারা বেগম, লায়ন অধ্যক্ষ সুমিয়া নাজনীন, সাতক্ষীরা লায়ন্স ক্লাবের সেক্রেটারি লায়ন ডা. আবুল কালাম বাবলা, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি লায়ন অধ্যক্ষ আবু আহমেদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি লায়ন অ্যাড. এম শাহ আলম, লায়ন অ্যাড. আবুল হোসেন, লায়ন অ্যাড. আসাদুজ্জামান দিলু, লায়ন অ্যাড. নাজমুন নাহার ঝুমুর, লায়ন অ্যাড. মনিরুদ্দিন, লায়ন অ্যাড. আবুল কালাম আজাদ প্রমুখ।
এর আগে গত ৭ ও ৮ জানুয়ারি লায়ন্স ক্লাব অব খুলনা, লায়ন্স ক্লাব অব খুলনা সুন্দরবন, বাগেরহাট লায়ন্স ক্লাব এর উদ্যোগে স্ব স্ব এলাকায় শীতার্ত ও দুস্থদের মাঝে ১৩০০টি কম্বল ও ১৩ হাজার কেজি চাল বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।