আশাশুনি প্রতিনিধি : আশাশুনির বুধহাটায় আল আরাফা ইসলামী ব্যাংক আউটলেট শাখার পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ১১টায় বুধহাটা বাজারের আল আরাফা ইসলামী ব্যাংক আউটলেট শাখায় এলাকার ২০জন গরিব, দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন আউটলেট শাখার ম্যানেজার মনিরুজ্জামান, আশাশুনি প্রেসক্লাব সদস্য শেখ বাদশা, মইনুল ইসলাম, অপারেশন ম্যানেজার মামুন রেজা, মার্কেটিং ম্যানেজার রুমানা ইসলাম ঋতু প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
