ঢাকাThursday , 9 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা পরিষদ সদস্য আলফা ও আলিমের এক দিনের রিমান্ড মঞ্জুর

admin
January 9, 2020 9:15 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার জেলা পরিষদ সদস্য আলফা ও তার ভাই আলিমের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক রেজওয়ানুজ্জামান এই রিমান্ড মঞ্জুর করেন। সাতক্ষীরা সদর কোর্ট পরিদর্শক অমল কুমার জানান, সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ গত ১ জানুয়ারি আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত আজ শুনানি শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। আলফা ও আলিম দুই সহোদর দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের কোমরপুর গ্রামের আবুল কাশেম সরদারের ছেলে। জানা যায়, আলফা ও আলিমকে গত ৩১ ডিসেম্বর গ্রেফতারের পর আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়। তাদের বিরুদ্ধে গত ৩০ ডিসেম্বর বিজিবি’র হাবিলদার মো: মোহসীন আলী বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-৫৮। ধারা ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের (স্পেশাল পাওয়ার অ্যাক্ট’র) ২৫ বি (১) (বি)/২৫ডি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।