কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের কৃষ্ণনগর ইউপি’তে সিটিজেন ভয়েজ এন্ড অ্যাকশন-সিভিএ কার্যক্রম’র বাস্তবায়নে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চলছে মাটি ভরাটের কাজ। প্রতিদিন সকাল ৯ টা থেকে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ কর্তৃক নিয়োগকৃত ৪০ জন শ্রমিক এ মাটি ভরাটের কাজ করছেন। কাজটি পর্যবেক্ষণ করছেন কেন্দ্রীয় জাতীয় মহিলা পাটির সদস্য সাফিয়া পারভিন, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. রোকসানা পারভিন, সিভিএ অ্যাসিসটেন্ট ফ্যাসিলিটেটর বীরমুক্তিযোদ্ধা বাবর আলী, নেংগী গ্রাম উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক জামাল উদ্দীন, সমাজসেবিকা কামরুন্নাহার ও সালমা খাতুন। এছাড়াও গুরুত্বপূর্ণ স্থানে ধারাবাহিকভাবে এ কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছেন সিটিজেন ভয়েজ এন্ড অ্যাকশন-সিভিএ এর কর্মকর্তারা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
