ঢাকাWednesday , 8 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভূমিহীনদের বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনায় প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন

admin
January 8, 2020 8:11 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার শ্যামনগরের পদ্মপুকুরের ভূমিদস্যু ইউপি চেয়ারম্যান আতাউর কর্তৃক ভূমিহীনদের বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের দীর্ঘ ৮ মাস অতিবাহিত হলেও কোন প্রতিকার না পাওয়ায় প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের ঝাপা গ্রামের স্থায়ী বাসিন্দারা। এ সময় তাদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন, শহিদুল ইসলাম। তারা লিখিত বক্তব্যে বলেন, আমরা প্রকৃতপক্ষে ভূমিহীন, অসহায় দরিদ্র ব্যক্তি। ইটের ভাটায় শ্রমিকের কাজ করে ও নদীতে মাছ ধরে আমাদের জীবন-জীবিকা নির্বাহ করি। বিগত ২০০৭ সাল থেকে ঝাপা মৌজায় খতিয়ান নং ১৩০০, ১নং দাগে ৩ পরিবারের নামে ৩ এক সরকারি সম্পত্তি সরকারের কাছ থেকে ইজারা নিয়ে বসতঘর নির্মাণ করে এবং ছোট ছোট ঘের করে মৎস্যচাষ করে আসছিলাম। কিন্তু গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে পদ্মপুকুর ইউপির চেয়ারম্যান নির্বাচিত হন এড. আতাউর রহমান। তিনি নির্বাচিত হওয়ার পর থেকে আমাদের ওই ইজারা নেওয়া সম্পত্তির উপর কু-নজর পড়ে তার। এর জের ধরে চেয়ারম্যান আতাউর ও তার বাহিনীর সদস্যরা আমাদের তিন অসহায় পরিবারকে উচ্ছেদের জন্য বিভিন্ন ষড়যন্ত্র চালাতে থাকে। গত ৫/৭/২০১৯ তারিখে স্থানীয় সাবেক মেম্বর তপন কুমারের মৎস্য ঘেরে মাছ ধরার বিষয়কে কেন্দ্র করে তপন মেম্বরকে দিয়ে আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করে একজনকে আটক করিয়ে জেলে পাঠায় ওই ভূমিদস্যু চেয়ারম্যান আতাউর। এতেও ক্ষ্যান্ত না হয়ে সুযোগ বুঝে ওই চেয়ারম্যান আমাদের সম্পত্তি দখলের উদ্দেশ্যে কৌশলে গত ১৩ জুলাই ২০১৯ তারিখ রাত সাড়ে ১০টার দিকে চেয়ারম্যান আতাউর রহমান, তার সহযোগী একই এলাকার আইয়ুব, সোনাখালী গ্রামের আবুল কাশেম, শফি, মনিরুল, সাইফুল্লাহ, সোহরাব হোসেন, মিন্টু মল্লিক ও রাহাজানসহ ১০০ থেকে ১৫০ জন সন্ত্রাসী দা, কুড়াল, হাতুড়ি, শাবল, রাম দাসহ বিভিন্ন ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা চালিয়ে আমাদের চারটি পাকা বাড়ি ভেঙে গুড়িয়ে দেয়। যার আনুমানিক মূল্য ১২ লক্ষাধিক টাকা। এছাড়া বাড়িতে থাকা মূল্যবান মালমাল,স্বর্ণের গহনা, টাকা পয়সা লুটপাট করে। এসময় চেয়ারম্যানের লোকজন আমাদের গরু, ছাগল, হাঁস মুরগিসহ ঘরে থাকা বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যায়। তারা আরো বলেন, চেয়ারম্যান আতাউরের একসময় কিছুই না থাকলেও অবৈধভাবে বর্তমানে তিনি কোটিপতি হয়েছেন। ইউনিয়নের সকল খাস সম্পত্তি ও গরিব অসহায় দরিদ্রদের মানুষের সম্পত্তি দখল করে পথে বসিয়ে কালো টাকার পাহাড় গড়েছেন। ওই ভূমিদস্যু চেয়ারম্যান ক্ষমতার দাপট দেখিয়ে একের পর এক নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে। কিন্তু প্রভাবশালী হওয়ার কারণে তার বিরুদ্ধে কেউ কোন পদক্ষেপ নিচ্ছে না। অথচ আমরা অসহায় নিরীহ প্রকৃতির হওয়ায় কোন ন্যায় বিচার না পেয়ে বর্তমানে স্ত্রী-পরিবার নিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছি। এমতাবস্থায় তারা ন্যায় বিচারসহ চেয়ারম্যানের আতাউরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশুহস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে এ সময় আরো উপস্থিত ছিলেন, পদ্মপুকুর ইউনিয়নের ঝাপা গ্রামের ভুক্তভোগী শামিম, ইসহাক আলী, জয়নাব খাতুন ও সহিদা খাতুন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।