স্টাফ রিপোর্টার: জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব ভার গ্রহণ করেছেন সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা। বুধবার (০৮ জানুয়ারি) বেলা ১১টায় জাতীয় মহিলা সংস্থা জেলা শাখার কার্যালয়ে নব-নির্বাচিত চেয়ারম্যান জ্যোৎস্না আরা ও ৪ জন কমিটির সদস্যকে ফুল দিয়ে বরণ করা হয়। এসময় নব-নির্বাচিত চেয়ারম্যানের হাতে দায়িত্ব ভার বুঝিয়ে দেন জেলা কর্মকর্তা শেখ মোকছেদ আলী। এসময় উপস্থিত ছিলেন সদস্য সাহানা মুহিত বুলু, অ্যাড. ফরিদা আক্তার বানু, শিমুন শামস ও ঝুমা রানী বরকন্দাজ, সুলেখা দাস, রোখসানা পারভীন, মাহফুজা রুবি, রওশানারা রুবি, রাবেয়া পারভীন, তৈয়েবা, মমতাজ বেগম, শেখ মিজানুর রহমান, প্রশিক্ষক মর্জিনা খাতুন প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
