ঢাকাTuesday , 7 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ওয়াটার পয়েন্ট’র উদ্বোধন

admin
January 7, 2020 9:12 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দুটি ওয়াটার পয়েন্ট’র উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (০৭ জানুয়ারি) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে উক্ত ওয়াটার পয়েন্ট’র উদ্বোধন করেন, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী’র সভাপতিতে উদ্বোধনি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান। ব্র্যাক ওয়াশ কর্মসূচি ও বিদ্যালয়ের আর্থিক সহযোগিতায় ৪ লক্ষ টাকা ব্যয়ে এই দুটি ওয়াটার পয়েন্ট’র উদ্বোধন করা হয়। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সেলিমুল ইসলাম, সহকারী শিক্ষক নাজমুল লায়লা, তৈয়েবুর রহমান, কবির আহমেদ, সাবিনা শারমিন, ব্র্যাকের প্রকৌশলী রবিউল ইসলাম, ওয়াশ কর্মসূচির সংগঠক আমান উল্লাহ বিশ্বাসসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।