ঢাকাTuesday , 7 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জের কলেজ মোড় থেকে কৃষ্ণনগর পর্যন্ত কার্পেটিং রাস্তাটির বেহাল দশা! : সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখবেন কি?

admin
January 7, 2020 9:03 pm
Link Copied!

কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা একটি ঐতিহ্যবাহী জনপদ। উপজেলা সদর সরকারি কলেজ মোড় থেকে কৃষ্ণনগর বাজার পর্যন্ত রাস্তাটির বেহাল দশা। দীর্ঘদিন ধরে এ কার্পেটিং রাস্তাটির কোন সংস্কার বা মেরামত করা হয় না। যার ফলে পথচারীসহ এ এলাকার হাজার হাজার মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। প্রতিদিন অফিস-আদালতসহ বিভিন্ন কাজে মানুষকে ছুটতে হয় এ রাস্তা দিয়ে। এ রাস্তাটির অধিকাংশ স্থানে কার্পেটিং উঠে বড়-বড় খানা-খন্দে পরিণত হয়েছে। তাছাড়াও প্রতিদিন সকাল হতে না হতে স্বনামধন্য টাটকা সবজির বাজার কৃষ্ণনগর বাজারে পার্শ্ববর্তী বিষ্ণুপুর ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন স্থান থেকে কাঁচা শাকসবজি ক্রয়-বিক্রয় করার জন্য সাইকেল, ভ্যানসহ অন্যান্য যানবাহনে পাইকারী ক্রেতা- বিক্রেতারা বাজারে আসে। কিন্তু রাস্তাটির অবস্থা বেহাল হওয়ায় প্রতিনিয়ত ঘটছে ছোট- বড় দুর্ঘটনা। রাস্তাটি বেহাল হওয়ায় বিভিন্ন যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে রাস্তায় না থেকে পড়ছে রাস্তার পাশের পুকুর বা ক্যানেলে। মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা ১১ টার দিকে স্থানীয় আরাফাত হোসেন, রোকনুজ্জামান, আরিফুল ইসলাম, কবিরুজ্জামানসহ একাধিক ব্যক্তির সাথে কথা বললে তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে দুর্বার গতিতে উন্নয়ন করলেও এ এলাকার জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টির অভাবে কার্পেটিং রাস্তাটির বেহাল অবস্থা। রাস্তাটি সংস্কারের অভাবে অনেক উন্নয়নমূলক কর্মকান্ড থেকে পিছিয়ে পড়ছে আমাদের এ অঞ্চলের মানুষ। একটি দেশ তথা এলাকার উন্নয়নের পূর্বশর্ত হলো উন্নত যোগাযোগ ব্যবস্থা। তাই জন গুরুত্বপূর্ণ এ রাস্তাটি অতিদ্রæত সংস্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকা বাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।