শ্যামনগর অফিস: শ্যামনগর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে নবাগত সাব-রেজিস্ট্রার ইমরুল হাসান এর সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) বিকাল ৪টায় প্রেসক্লাব সেক্রেটারি জাহিদ সুমনের সঞ্চালনায় সভাপতি জি,এম আকবর কবীরের সভাপতিত্বে নবাগত সাব-রেজিস্ট্রির ইমরুল হাসান এর সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সরকারি নীতিমালার আলোকে জমি রেজিস্ট্রি করার অঙ্গীকার ব্যক্ত করে সাব-রেজিস্ট্রার ইমরুল হাসান বলেন, জনগণকে হয়রানি না করে সেবার মান বাড়িয়ে দিয়ে কাজ করা হবে। এ সময় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের কর্তব্যরত সাংবাদিক ও দলিল লেখক সমিতির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে আনন্দঘন পরিবেশে প্রেসক্লাবের পক্ষ থেকে সাব-রেজিস্ট্রার ইমরুল হাসান কে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
