ঢাকাMonday , 6 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভোমরা ইউনিয়ন পল্লী শ্রী মাধ্যমিক বিদ্যালয়ে দোয়া অনুষ্ঠান

admin
January 6, 2020 9:16 pm
Link Copied!

কুলিয়া(দেবহাটা) প্রতিনিধি: সদর উপজেলার ভোমরা ইউনিয়ন পল্লী শ্রী মাধ্যমিক বিদ্যালয়ে জে.এস.সি পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ হওয়ায় পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠান করা হয়েছে। সোমবার (৬জানুয়ারী) ভোমরা ইউনিয়ন পল্লী শ্রী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবু হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোমরা ইউনিয়ন পল্লী শ্রী মাধ্যমিক বিদ্যালয় ও শ্রীরামপুর ইউনাইটেড মডেল কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মো: আফসার আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ: গফুর ও বিদ্যোৎসাহী সদস্য ডা: মো: শফিকুল ইসলাম। এসময় অভিভাবক সদস্য মো: আনারুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আমজাদ হোসেন, সমাজসেবক আ: রশিদ ও ব্র্যাক কর্মসূচী সহকারী মো: শাহিন আলম সহ অত্র বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। বিদ্যালয় থেকে এ+ ১২জন, এ গ্রেড ৬০জন, এ- ২৮জন, বি-গ্রেড ৬জন এবং সি গ্রেড পেয়েছে ৬জন। পরীক্ষায় ১১২জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং সবাই পাশ করে। প্রধান অতিথি ১২জন জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সম্মানী পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে দোয়া করেন হাফেজ আক্তার হোসেন। অনুষ্ঠান শেষে অতিথিরা ব্র্যাক ওয়াশ কর্তৃক নির্মিত ছাত্র-ছাত্রীদের জন্য নিরাপদ পানি পানের জন্য ওয়াটার পয়েন্ট এবং একটি ল্যাট্রিনের উদ্বোধন করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক রুহুল কুদ্দুস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।