ঢাকাMonday , 6 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা পরিষদ সদস্য আলফা ও আলিমের আদালতে রিমান্ডের আবেদন

admin
January 6, 2020 9:08 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য আলফা ও আলিমের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতের কাছে আবেদন জানানো হয়েছে। সোমবার সাতক্ষীরার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য এই রিমান্ডের আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ। আদালতের বিচারক রেজওয়ানুজ্জামান আগামী ৯ জানুয়ারি বৃহস্পতিবার রিমান্ড শুনানীর দিন ধার্য্য করেছেন। আলফা ও আলিম দুই সহোদর দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের কোমরপুর গ্রামের আবুল কাশেম সরদারের ছেলে। তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ (ওসি তদন্ত) বিষয়টি নিশ্চিত করে জানান, আলফা ও আলিমকে গত ৩১ ডিসেম্বর গ্রেফতারের পর আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়। এই দুই চোরাকারবারীসহ কয়েকজনের বিরুদ্ধে গত ৩০ ডিসেম্বর বিজিবি’র হাবিলদার মো. মোহসীন আলী বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-৫৮। ধারা ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের (স্পেশাল পাওয়ার অ্যাক্ট’র) ২৫ বি (১) (বি)/২৫ডি। এ মামলায় তাদের জিজ্ঞাসাবাদের জন্য সোমবার আদালতের কাছে ৫ দিনের রিমান্ড আবেদন জানালে আদালত তা শুনানির জন্য আগামী ৯ জানুয়ারি দিন ধার্য্য করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।