ঈশ্বরীপুর প্রতিনিধি: দাতাসংস্থা ‘‘ইউকেএইড’’ এর অর্থায়নে “মানুষের জন্য ফাউন্ডেশন” এর সহযোগিতায় সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা (সামস্) এর আয়োজনে “আদিবাসী ও দলিত নারীদের মানবাধিকার উন্নয়ন” প্রকল্পের আওতায় সামস্ এর শ্যামনগর প্রশিক্ষণ কেন্দ্রে ‘‘সরকারি সেবা প্রদানকারী সংস্থা সমূহের কর্মকর্তাদের সাথে সামস্রে এক সংযোগ সভা’’ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সামস্ এর সভাপতি গোপাল চন্দ্র মুন্ডা। প্রধান অতিথি ছিলেন শ্যামনগর উপজেলার সমাজ সেবা সহকারী কর্মকর্তা কিরণ শংকর চট্টোপাধ্যায়, বিশেষ অতিথি ছিলেন সহকারী কৃষি কর্মকর্তা জামাল হোসেন, সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা শেখ কামাল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা শহিদুল ইসলাম, মাহাবুবুর রশিদ, মো: নাজমুল আলম, কৃষ্ণপদ মুন্ডা ও যোসেফ সরকার।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
