ডেস্ক রিপোর্ট: সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র সাথে শুভেচ্ছা ও বিভিন্ন দাবি নিয়ে মতবিনিময় করেছে পরিবার কল্যাণ সহকারী সমিতির নেতৃবৃন্দ। শনিবার (০৪ জানুয়ারি) বেলা ১১টায় শহরের মুনজিতপুরস্থ ইসু মিয়া সড়কের মীর মহলে নেতৃবৃন্দ এমপি রবিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাদের বিভিন্ন দাবি নিয়ে কথা বলেন। পরিবার কল্যাণ সহকারী সমিতির নেতৃবৃন্দ জানায় তারা তৃতীয় শ্রেণিতে চাকুরিতে যোগদান করেছিলেন। কিন্তু তারা বেতন পায় চতুর্থ শ্রেণির। নিয়োগবিধি সংশোধন করে যাতে তৃতীয় শ্রেণিতে ১৪তম গ্রেড পেতে পারে সেজন্য মহান জাতীয় সংসদে বিষয়টি উত্থাপনের জন্য এমপি রবি’র প্রতি অনুরোধ জানান নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিবার কল্যাণ সহকারী সমিতির সহ-সভাপতি শাহানাজ আকতার, আনজুয়ারা খাতুন, ভারতী রাণী, শাহানুর বেগম, বৈশাখী, শরীফুননেছা, ফতেমা খাতুন, হাফিজা খাতুন, পরিবার কল্যাণ সহকারী সমিতি জেলা কমিটির সদস্য সোমা সরকার প্রমুখ।
