নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপজেলা পর্যায়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৈয়েবুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন থানার পরিদর্শক (তদন্ত) এসএম আজিজুর রহমান, জেলা স্বাস্থ্য সুপার শেখ মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিষ্ট মশিউর রহমান, স্বাস্থ্য পরিদর্শক প্রশান্ত সরকার, উপজেলা ইমান সমিতির সভাপতি মাওলানা আব্দুল গফুর প্রমুখ। আগামী ১১ জানুয়ারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ২৮৯টি কেন্দ্রে ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদের ১ টি করে নীল রঙ্গের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ১টি করে লাল রঙ্গের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানা গেছে।
