ঢাকাFriday , 3 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সন্ধান পেলে সাহায্যে এগিয়ে আসুন : প্রতিবন্ধী সেলিনা নিখোঁজের ঘটনায় থানায় জিডি

admin
January 3, 2020 8:23 pm
Link Copied!

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছার আলমতলায় মানসিক প্রতিবন্ধি সেলিনা আক্তার (২২) নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি হয়েছে। সাধারণ ডায়েরিটি করেছেন সেলিনার মামা আলমতলা গ্রামের বাসিন্দা ইউপি সদস্য হারুন জমাদ্দার। উপজেলার লস্কর ইউপি’র আলমতলা গ্রামের মৃত. সিদ্দিক মোল্লার মেয়ে জন্মগত মানসিক প্রতিবন্ধী সেলিনা গত ১৪ ডিসেম্বর সকালে বাড়ী সংলগ্ন পিচের রাস্তায় চলাফেরার এক পর্যায়ে নিখোঁজ হয়। বাড়িতে না ফেরায় এ পর্যন্ত বহু খোজাখুজির পর সন্ধান না মেলায় সেলিনার দরিদ্র পরিবারটি আরো অসহায় হয়ে পড়েছে। এলাকা বাসি সমাজের কোন হৃদয়বান ব্যক্তি বা প্রতিষ্ঠান ছবি দেখে মেয়েটির সন্ধান পেলে পাইকগাছা থানা বা সেলিনার মামার ব্যবহৃত ০১৭৪০- ৫৫৭৭৮৫ মোবাইল নম্বর এ যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেছেন। সেলিনার মামা হারুন জমাদ্দার বৃহস্পতিবার পাইকগাছা থানায় সাধারণ ডায়েরি করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।