ঢাকাFriday , 3 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বৈশখালীতে প্রতিপক্ষের হামলায় মা ছেলে আহত

admin
January 3, 2020 9:48 pm
Link Copied!

শ্যামনগর অফিস: শ্যামনগরের কৈখালী ইউনিয়নের বৈশখালি গ্রামে পূর্ব শত্রæতার জেরে প্রতিপক্ষের হামলায় মা ও ছেলে মারাত্মক আহত হয়েছে। আহতরা হল-বৈশখালী গ্রামের মৎস্য ব্যবসায়ী মজিদ গাজীর স্ত্রী মাজিদা বেগম ও তার ছেলে মহিবুল্লাহ (৩০)। তার প্রতিবেশীরা পূর্ব শত্রæতার জের ধরে বেধড়ক মারপিট করে। মজিদা বেগম ছেলেকে উদ্ধারের চেষ্টাকালে তার মাথায় রড দিয়ে আঘাত করলে মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। রক্তাক্ত অবস্থায় মা ও ছেলেকে শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ সূত্রে জানাজায়, মহিবুল্লার প্রতিবেশী ছাকাত মোল্লার ছেলে আলমগীর মোল্লা, জব্বার মোল্লার ছেলে মোস্তফা মোল্লা, বরকত মোল্লার ছেলে মুজিবর মোল্লা, আজম মোল্লার ছেলে বাবলু মোল্লা, রহমান গাজীর ছেলে আশরাফ গাজী, কেরামত আলীর ছেলে রবিউল সরদার, বরকত মোল্লার ছেলে রশিদ মোল্লা তাদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। আহতদের শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।