ঢাকাFriday , 3 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চেয়ারম্যান রতন হত্যা চেষ্টা মামলার চার্জশিট ভুক্ত আসামি ওলিউল্লাহ গ্রেপ্তার

admin
January 3, 2020 8:26 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন হত্যা চেষ্টা মামলার চার্জশিটভূক্ত আসামি ওলিউল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযানে ওলিউল্লাহকে আটক করে। ওলিউল্লাহ সখিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৃত আব্দুল বারী সরদারের চেলে ও চেয়ারম্যান রতন হত্যা চেষ্টা মামলার চার্জশিট ভুক্ত আসামি। উল্লেখ্য যে, ২ জানুয়ারি ১৯ মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে চেয়ারম্যান রতন পারুলিয়া হতে সখিপুর রাজার বাড়ি এলাকায় পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে পর পর ৩টি গুলি ছোড়ে। সন্ত্রাসীদের গুলিতে চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন গুলিবিদ্ধ হয়ে বেঁচে যায়। বর্তমান কিছুটা সুস্থ আছেন তিনি। দেবহাটা থানার সেকেন্ড অফিসার নয়ন চৌধুরী জানান, জিআর ৭৯/১৯ মামলার ওয়ারেন্টভূক্ত আসামি ওলিউল্লাহকে গ্রেপ্তার করে শুক্রবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।