ঢাকাThursday , 2 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটা হারুণ অর রশিদ ডিগ্রী কলেজে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বভার গ্রহণ

admin
January 2, 2020 10:21 pm
Link Copied!

পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটা হারুণ অর রশিদ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন কলেজের বাংলা বিষয়ের সহকারী অধ্যাপক ফকির আহমেদ শাহ। বুধবার (১ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন শুরু করেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ারুল হকের গত ৩১ ডিসেম্বর চাকরি জীবনের ৬০ বছর পূর্ণ হওয়ায় অবসর জনিত কারণে তিনি অধ্যাপক ফকির আহমেদ শাহের কাছে দায়িত্বভার অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন, কলেজের শিক্ষক প্রতিনিধি অধ্যাপক আব্দুল গফফার, সরদার নুরুল ইসলাম, রহিমা খাতুন সহ কলেজের কর্মচারীবৃন্দ। অধ্যাপক আনোয়ারুল হক তিনি অতি সুনামের সাথে অধ্যাপনা ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেন। এদিকে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে ফকির আহমেদ শাহকে ফুলেল শুভেচ্ছা জানান, কলেজ ছাত্রলীগের সভাপতি ওসমান গণি, ছাত্রলীগ নেতা মাসুদ রানা, ইমরান হোসেন শাহিন, সোহেল রানা, সাজু, রাসেদুল ইসলাম, রায়হান হোসেন, জুবায়ের, পারভেজ, আব্দুল্লাহ, মেহেদি হাসান, অভিজিত, জাকারিয়া সহ কলেজের শিক্ষার্থীবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।