ঢাকাThursday , 2 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নওয়াবেঁকীতে সহযোগিতা ও সহমর্মিতার কর্নার স্থাপন

admin
January 2, 2020 9:51 pm
Link Copied!

শ্যামনগর অফিস: পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডশেন (এনজিএফ) এর সহযোগিতায় কৈশোর কমসূচীর আওতায় চলতি বছরে নওয়াবেঁকী হাইস্কুলের সামনে বিভিন্ন বয়সের কৈশোরদের একটি কৈশোর ক্লাব গঠন করে কর্নার স্থাপন করা হয়। কমসূচির আওতায় ৬টি কৈশোর এবং ১৩টি কৈশোরী ক্লাব গঠন করা হয়েছে। ক্লাবগুলো কার্যত তৃণমূল পর্যায়ে ব্যক্তি, পরিবার ও সমাজে কাক্সিক্ষত মূল্যবোধের উন্নয়ন ও সামাজিক অবক্ষয় রোধে উপযুক্ত কর্মকান্ডের পাশাপাশি স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে সমাজে দৃশ্যমান অবদান রাখবে। এরই ধারাবাহিকতায় নওয়াবেঁকী কৈশোর ক্লাব গরিব দুস্থ শীতার্ত মানুষের সাহায্যার্থে নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয় গেটে “সহযোগিতা ও সহমর্মিতার কর্নার” গড়ে তুলেছেন। কর্নারের এক পাশের ফেস্টুনে শোভা পাচ্ছে আপনি আপনার বাড়ির অপ্রয়োজনীয় দ্রব্যাদি রেখে যান, যা কোন না কোন মানুষের কাজে আসবে। কৈশোর ক্লাবের সদস্যরা বলেন, প্রতিদিন এলাকার মানুষেরা এখানে বিভিন্ন ধরনের দ্রব্যাদি দিয়ে যাচ্ছেন, সকল বয়সের মানুষের কাপড়-সুয়েটার, জ্যাকেট, প্যান্ট, শার্ট, জামা, গেঞ্জি, পাঞ্জাবি/পায়জামা/চাদরসহ জুতা ও জমা দিচ্ছেন। ২ জানুয়ারি সকাল ১০টায় কৈশোর ক্লাবের উদ্যোগটি পরিদর্শন করেন আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু, এনজিএফ এর কমর্কতা আলমগীর কবীর, সাংবাদিক মোস্তফা কামালসহ প্রকল্পটির সংশি্লষ্ট কর্মকর্তাবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।