ঢাকাWednesday , 1 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা পুলিশ লাইন বিদ্যালয়ে বউ উৎসব অনুষ্ঠিত

admin
January 1, 2020 10:43 pm
Link Copied!

আলী মুক্তাদা হৃদয় : সাতক্ষীরা পুলিশ লাইন বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১জানুয়ারি’২০ সকাল ১১টায় সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বই উৎসবে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পল্লব কান্তি ঘোষ।
প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা পুলিশ সুপার ও বিদ্যালয়ের সভাপতি মো: মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) মোহাম্মদ ইলতুৎমিশ, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) মো: জিয়াউর রহমান, সহকারী পুলিশ সুপার(বিশেষ শাখা) মো: সাইফুল ইসলাম, পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাশিদ হাসান খান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের অভিভাবক সদস্য শেখ মনিরুজ্জামান, উম্মে রুকাইয়া ডেইজি, মো: আমিনুর রহমান সহকারী শিক্ষক যথাক্রমে মো: আঃ রাজ্জাক, মনোয়ারা বেগম, মনোরঞ্জন কুমার মন্ডল, অরুন কুমার ঘোষ, মবিনা আক্তার, ইমরান ফকির, এরিনা ব্যানার্জী, রাবেয়া খাতুন, রবিউল ইসলাম, রোক্সনা আরজু, আঃ রহিমসহ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, মীর রাফিউল ইসলাম।
প্রধান অতিথি বলেন, নববর্ষে পাড়ায় পাড়ায় শুরু হয়েছে বই উৎসব। বছরের প্রথম দিনে শিক্ষার্থীরা নতুন বই পাচ্ছে। এটি অনেক উন্নত দেশেও সম্ভব হচ্ছে না। অথচ আমাদের সরকার সেটি সফল ভাবে বাস্তবায়ন করে যাচ্ছেন। এতে শিক্ষার্থীদের আগ্রহ বাড়বে। শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগী হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।