ঢাকাWednesday , 1 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পৌরসভার ঝিলপাড়ায় কম্বল বিতরণ

admin
January 1, 2020 10:26 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পৌরসভার ০৪নং ওয়ার্ডে প্রতিবছরের ন্যায় অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (০১ জানুয়ারি) বিকালে পৌরসভার ০৪নং ওয়ার্ডে ঝিল পাড়ায় পৌর কাউন্সিলার কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অসহায় শীতার্ত পরিবারের হাতে শীতবস্ত্র কম্বল তুলে দেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি।
এসময় সাতক্ষীরা পৌরসভার ০৪ নং ওয়ার্ডের অসহায় মানুষের কনকনে শীতের কষ্ট লাঘবে পৌর কাউন্সিলার কাজী ফিরোজ হাসানের পক্ষ থেকে ৩ শতাধিক দূস্থ্য শীতার্ত পরিবারের মাঝে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
এসময় বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলার অণিমা রাণী মন্ডল, কাজী মনিরুজ্জামান মুকুল, হাফেজ সাঈদ, আব্দুর রাজ্জাক চঞ্চল, মিকাইল ইসলাম, নজরুল ইসলাম হাবলু, লুৎফর রহমান, মিনহাজ আহমেদ, আশরাকুল প্রমুখ। এসময় সুলতানপুর ও ঝিল পাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।